১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নবনির্বাচিত সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।

শুক্রবার (৩ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল কুমার মালো, বাসুদেব মৈত্র, অভি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মাহমুদুল আলম তারেক, নবেন্দু সাহা নব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শিমুল, শেখ নুর কুতুবুল আলম এবং সহ-প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ মেজবাহসহ ঢাকা মহানগর, বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

এই সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির সকলের সিদ্ধান্ত ও মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান লাকী ইনাম, পরিচালক মহিউদ্দিন মানু।

উল্লেখ্য, এখন পর্যন্ত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৪টিতেই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা

প্রকাশিত : ০৭:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩