০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইংলিশ মিডিয়াম স্কুল এভেরোজ ইন্টারন্যাশনাল। শনিবার (৪ মার্চ) ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির।

নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার শিক্ষা ক্ষেত্রে প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শুধু উদ্যোগ গ্রহণ করেই সরকার ক্ষান্ত হয়নি, মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার সেই সব উদ্যোগ বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কারণ শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।

ক্রীড়া অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় ২ হাজার শিক্ষার্থী ২৮০টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

এরপর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ পরিবারের ১০৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল।

এতে উপস্থিত ছিলেন তানভীর রাহমান, (চেয়ারম্যান, ভিক্টোরিয়া হেলথ কেয়ার, পরিচালক, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল), গোলাম মোস্তফা (এভেরোজ স্পোর্টস কমিটি ২০২৩), প্রফেসর মোখতার আহমেদ (ইসলামিক স্কলার ও পাবলিক স্পিকার) এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল

প্রকাশিত : ০৮:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩