কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর বাজারের প্রধান ড্রেইনটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে পানি নিষ্কাশনে চরম দুর্ভোগ লেগেছিল। বাসা -বাড়ি ও দোকানের ব্যবহৃত পানি ড্রেইন উপচে রাস্তার উপর উঠে জনসাধারণের এবং যানবাহন চলাচলে চরম দূর্ভোগ সৃষ্টি হচ্ছিল। কিছু সচেতন মানুষ বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছিল বর্ষা না আসতেই বুড়িচং বাজারের রাস্তার উপর পানি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নজর আসলে তিনি বুড়িচং -বি,পাড়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার এবং জেলা সদস্য মশিউর রহমান খান এর সাথে যোগাযোগ করে সংস্কারের উদ্যোগ গ্রহন করেন। বুড়িচং উপজেলা কৃষক লীগের ত্রান বিষয়ক সম্পাদক তারু মিয়া ঠিকাদারকে কাজ করার দায়িত্ব দেন। তারু মিয়া ঠিকাদার বলেন,আমি জন দুর্ভোগের কথা চিন্তা করে অতীতের যে কোন অবস্থা থেকে অধিকতর গভীর ভাবে কাজটি করি এবং ড্রেনের ভিতর উত্তমরূপে পরিষ্কার করি।ফলে বর্ষা মৌসুমে আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার, বুড়িচং বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান সহ উৎসুক জনসাধারণ কাজটির জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রশংসা করেন।
০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং বাজারের রাস্তার পাশের প্রধান ড্রেইন সংস্কারে সাধারণ মানুষের সন্তুষ্টি প্রকাশ
-
শামীম হোসেন বুড়িচং (কুমিল্লা) - প্রকাশিত : ০৮:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- 67
ট্যাগ :
জনপ্রিয়




















