নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রাথমিকভাবে কালকিনি উপজেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মুক্তিযোদ্ধ,সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তি বর্গের মধ্যে সকাল ৯টায় স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।
কালকিনি উপজেলার পৌরসভার আওতাধীন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মানুষ স্মার্ট কার্ড পেয়ে উল্লসি। নির্বাচন কমিশনের জনবলের তুলনায় নাগরিকের উপস্থিতি অনেক বেশি। কাজ সামলাতে বেগ পেতে হচ্ছে। পরিচয়পত্র নেওয়ার সময় ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হচ্ছে। পৌরসভার কেন্দ্র সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শতাধিকের ও বেশি কার্ড বিতরণ করা হয়েছে।
উন্নত মানের জাতীয় স্মার্ট পরিচয়পত্র সংগ্রহে মঙ্গলবার সকাল ৯টায় নির্বাচন অফিস কার্যালয় থেকে নির্বাচন অফিসার দীপক বিশ্বাসের কাছ থেকে কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি বি.এম.হানিফ সর্ব প্রথম জাতীয় স্মার্ট পরিচয়পত্রটি গ্রহণ করে।
বিতরণ কার্যক্রম চলবে পৌরসভার ২৭,৪৯৯ ভোটরদের মধ্যে ২০ মার্চ পর্যন্ত।
০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
কালকিনিতে জাতীয় স্মার্ট পরিচয়পত্র বিতরণ শুরু
-
বি.এম.হানিফ,কালকিনি - প্রকাশিত : ১২:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- 63
ট্যাগ :
জনপ্রিয়




















