চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান, বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন ।
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এবং মাদক নির্মূল ও উদ্ধার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন পেশাদার অপরাধী ও ইয়াবা উদ্ধার করে আসামিকে আদালতে সোপর্দ করে , দক্ষতার সঙ্গে কাজ করায় তাকে পুরস্কৃত করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া লোহাগাড়ায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলার উন্নতি এবং মাদক চোরা চালান ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার সহ বিভিন্ন কাজে প্রশংসিত।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ






















