০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

অনলাইন উদ্যোক্তাদের জন্য ব্যবসায় ডিজিটাল সুরক্ষা অত্যন্ত জরুরী

অনলাইন উদ্যোক্তাদের জন্য ব্যবসায় ডিজিটাল সুরক্ষা অত্যন্ত জরুরী। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ১১ মার্চ ২০২৩ তারিখ শনিবার চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সেমিনার হলে সকাল ১১.০০ ঘটিকায় Inspira এর উদ্যোগে এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

তিনি আরো বলেন, প্রযুক্তির এই যুগে আমরা সবাই ডিজিটাল হয়ে যাচ্ছি। এই সময়ে ডিজিটাল সুরক্ষার ধারনা না থাকলে আমাদেরকে নানান সমস্যার মুখোমুখি হতে হয়। কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহন করায় তিনি Inspira-কে ধন্যবাদ জানান। Inspira এর কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক কাজী তুহিনা আক্তার, নূজহাত নূয়েরী কৃষ্টি এবং সাবিনা কাইয়ুম। প্রশিক্ষণ কোর্সে স্কুল অব ল এর সিনিয়র লেকচারার মো. সাইমুম রেজা তালুকদার ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট তানভীর হাসান জোহা প্রশিক্ষণ প্রদান করেন। প্রতিদিন ৫০ জন করে আগামী ১২ ও ১৩ মার্চ পর্যন্ত মোট ১৫০ জন উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহন করবেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

অনলাইন উদ্যোক্তাদের জন্য ব্যবসায় ডিজিটাল সুরক্ষা অত্যন্ত জরুরী

প্রকাশিত : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩