বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বলে আজ সোনার বাংলা পেয়েছি। আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি পূর্ণ করে এখন আমাদেরকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নিচ্ছেন। দেশের এই উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-জামায়াতের সমালোচনা করে আজিজুস সামাদ আজাদ ডন বলেন,১৪ বছর পর বাংলাদেশ যখন ঘুরে দাড়াতে শুরু করেছে তখন বিএনপি পদযাত্রার ও আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।তারা চাচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দিতে বাংলাদেশ পিছিয়ে গেলে জননেত্রী শেখ হাসিনার আগামী দিনের স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।যদি আগামী নির্বাচনে কেউ কোনও প্রকার বানচালের চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের প্রতিহত করে গণতন্ত্রকে রক্ষা করবো।
সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল হচ্ছে, অনেক উন্নয়ন কাজ চলমান আছে, সুনামগঞ্জ নেত্রকোনা ফ্লাইওভার অনুমোদন হয়েছে। এটি কার অবদান? শেখ হাসিনার অবদান, আওয়ামী লীগ সরকারের অবদান।
এই আওয়ামী লীগ সরকারকেই তো আমরা চাই আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাবে। মৌলবাদী চক্র, বিএনপি-জামায়াত এ দেশকে যদি পিছিয়ে দিতে চায় আমরা ঐকবদ্ধভাবে সেটি প্রতিহত করব।
পঞ্চগড়ে বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদেসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে শনিবার ( ১১মার্চ) বিকাল ৪টায় রমিজ বিপনিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনেসুনামগঞ্জ আওয়ামী লীগের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আজিজু সামাদ আজাদ ডন,শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ,রইছ উদ্দিন আহমদ, এডভোকেট মতিউর রহমান পীর, সৈয়দ আবুল কাশেম,এডভোকেট আব্দুল করিম,
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, আওয়ামীলীগ নেতা এডভোকেট চাঁন মিয়া, এডভোকেট নজরুল ইসলাম শেফু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক
আসাদুজ্জামান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।




















