নয় মাসে পৃথিবীর আর কোনো দেশ হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে এ দেশ স্বাধীনতা লাভ করেছে। এটা একটা অনন্য ঘটনা, অনন্য অর্জন। এক দল বলে আওয়ামী লীগের লোক এ দেশ থেকে পালিয়ে যাবে, যারা এ দেশ স্বাধীন করেছে, যারা রক্ত দিয়েছে তারা কোথায় পালিয়ে যাবে! পালাবে তো রাজাকার আলবদরেরা। যারা এ দেশের স্বাধীনতা চায়নি।”
মানিকগঞ্জের হরিরামপুরের ইজদিয়ায় গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিদ্যালয় চত্বরে ৫ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সম্মানিত সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন, এমপি এ কথা বলেন।
শনিবার রাত ৮টার দিকে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য অ্যাডভোকেট শাহ নেওয়াজ মহীউদ্দীন শোভন এঁর সভাপতিত্বে মন্ত্রী আরও বলেন, “আমাদের নতুন প্রজন্মের জানা দরকার, কে আমাদের শত্রু, কে মিত্র! তাকে যদি আমরা না চিনতে পারি, ভুল করবো, ক্ষতিগ্রস্থ হবো। আজও সেই পাইতারা চলছে, কিভাবে শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে! ধাক্কা দিয়ে ফেলে দিবে এত ভঙ্গুর সরকার শেখ হাসিনার নয়। এটা হিমালয় পর্বত, হিমালয় পর্বতকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়া সম্ভব নয়।
ভ্যাকসিন নিয়ে মন্ত্রী বলেন, ” করোনা মোকাবেলায় আমাদের প্রধানমন্ত্রী আরেকটি খেতাব পেয়েছি, সেটা হলো ভ্যাকসিন হিরো। পৃথিবীর আর কোনো দেশের নারী মন্ত্রী এ খেতাব পায়নি।
আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। যদি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে চান, তবে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।”
.উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেট, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, হরিরামপুর নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান নিলু, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি এম. এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর আক্তার হ্যাপি। আলোচনা সভার শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণার ও রাবেয়া গোলজার স্মৃতি পাঠাগারের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন।




















