০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিমল ঘোষ (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১২ মার্চ) উপজেলার বিষ্ণুপুর গ্রামের চালতেতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিমল ঘোষ পারুলগাছা গ্রামের মৃত সতীন্দ্রনাথ ঘোষের ছেলে।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘বিমল ঘোষ সবজিসহ বিভিন্ন ব্যবসা করতেন। সকালে সজনে ডাটা পাড়ার জন্য চালতেতলা এলাকায় যান তিনি। গাছে উঠে একটি ডাল আংশিক কাটার পর সেটি পার্শ্ববর্তী সঞ্চালন লাইনের বিদ্যুতের তার স্পর্শ করে। এ সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান বিমল। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী বলেন, ‘থানায় বিষয়টি কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি।’

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ০৭:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩