দেশের আইন-শৃঙ্খলা সার্বিকভাবে খুব সুন্দর আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশের আইন-শৃঙ্খলা সব বাহিনীর সমন্বয়ে এখন সুন্দর পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। দেশের সার্বিক উন্নয়নে দেশে এগিয়ে যাচ্ছে। রবিবার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শহিদুল হক খান এমপি, সাবেক সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান বিপিএম (বার) পিপিএম,ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্টাচার্য বিপিএম, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, গুলশান ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল আলম হেলাল,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। জামালপুর শহরের পলাশ গড় এলাকায় গড়ে উঠা জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা আজম বলেন সুস্থ সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন চর্চা বিকাশের মাধ্যমে একটি স্মার্ট নাগরিক সমাজ গঠনের লক্ষ্যে জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছে।
০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দেশের আইন শৃঙ্খলা এখন অনেক ভাল
-
ফুয়াদ খন্দকার ,জামালপুর - প্রকাশিত : ০৭:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- 74
ট্যাগ :
জনপ্রিয়




















