০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

তাড়াশে ভ্রাম্যমান আদালতে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে এক্সাভেটর দিয়ে ফসলি জমি কেটে পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ী কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার তাড়াশ কাউরাইল সড়কের পাশে অবৈধ্য ভাবে পুকুর খননের সময় এ অভিযান পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ব্যত্যয় ঘটিয়ে উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত রওশন আলীর ছেলে ঠিকাদার মোঃ রবিউল করিম কে অপরাধ সংগঠনের দায়ে একলক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় তাড়াশ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে রাত ও দিন সমানভাবে অভিযান চলবে। ফসলি জমিতে পুকুর খনন ও জলাবদ্ধতা সৃষ্টি করতে দেয়া হবে না।

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

তাড়াশে ভ্রাম্যমান আদালতে লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৯:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩