০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

টাঙ্গাইলে ১০ টাকায় বই

টাঙ্গাইলে ১০ টাকায় বই বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন।

সোমবার সকালে শহরের নিরালা মোড়ে অবস্থিত শহিদমিনার চত্বরে শতাধিক শিক্ষার্থী ১০ টাকায় বই কিনতে পেরেছেন। গত ফেব্রুয়ারি মাস থেকে মাসে একবার ১০ টাকায় বই বিক্রি করছে সংগঠনটি। বই বিক্রির এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন শিক্ষা সামাজিকমাধ্যম ক্যাম্পাস।

শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সহ এ সময়ের খ্যাতিমান লেখকদের বইও রয়েছে। এ ছাড়াও কবিতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইও স্থান পেয়েছে এ আয়োজনে।

১০ টাকায় পছন্দের বই কিনতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থী সানজিদা সিলভী বলেন, ‘১০০ টাকার বই মাত্র ১০ টাকায় কিনতে পেরেছি। আমাদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।’

শিক্ষার্থী মাহতাব হোসাইন মাশফি বলেন, ‘বই কিনে খুব ভালো লাগছে। এত কম দামে ভালো বই পাবো চিন্তাও করিনি।’

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

টাঙ্গাইলে ১০ টাকায় বই

প্রকাশিত : ০৫:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩