কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলার উত্তর ভারেল্লা ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত সহকারী পুলিশ সুপার নুসরাত জাহান,প্রধান বক্তা বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন, সভাপতিত্ব করেন এড ইস্কান্দার আমির ভুইয়া চেয়ারম্যান, স্বাগত বক্তব্য রাখেন ওসি (তদন্ত) কবির হোসেন, অনুষ্ঠানটি কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে ইউনিয়ন বিট অফিসার অসীম গোস্বামী পরিচালনায় আরো বক্তব্য রাখেন দেবপুড় পুলিশ ফাঁড়ির আইসি জাবেদ ইসলাম ,মান্নান মেম্বার,যুবলীগ নেতা আজমির হোসেন,সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এলাকাবাসীর উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে নবাগত সহকারী পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আমরা আপনাদের সার্বিক নিরাপত্তায় আছি এবং থাকব। তিনি আরো বলেন চাঁদাবাজ, ইভটিজার, মাদক কারবারী ও মাদক সেবনকারীদের সাথে কোন আপোষ নাই।অন্য দিকে ওসি ইসমাইল হোসেন বলেন মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। সভাপতি এড ইস্কান্দার আমির ভূইয়া চেয়ারম্যান বলেন আমাদের সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স তাই মাদক সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় এনে প্রশাসন সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। আরো বলেন মানুষের নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে শতভাগ সহযোগিতা করব।
০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং উত্তর ভারেল্লা ইউনিয়নে বিট পুলিশিং আলোচনা সভা
-
শামীম হোসেন ,বুড়িচং - প্রকাশিত : ০৮:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- 69
ট্যাগ :
জনপ্রিয়




















