বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর অব জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে যে জিরো টরারেন্স জারি করেছেন তা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী আমাদের জনবল বৃদ্ধি করেছেন, ক্যাপাসিটি বিল্ডআপ করেছেন, উন্নত ট্রেনিং দিয়েছেন। যার জন্য সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় পটুয়াখালী পুলিশ লাইনস্ মাঠে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন।
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী তৈয়েবা মুসাররাত জাঁহা চৌধুরী, ট্যুারিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, বাউফল পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সহ বিভিন্ন সকরবারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















