০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সাতকানিয়ায় ৩ ইটভাটাকে জরিমানা ১ জনকে ৭ দিনের জেল ও বালু জব্দ

সাতকানিয়ায় ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা, ও অবৈধভাবে নদীর পাড়ের বালু বিক্রয়ের জন্য ১ জনকে ১ লাখ টাকা জরিমানা, ৭ দিনের জেল সহ ৫০ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ১৪ই মার্চ মঙ্গলবার সকালে,চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার করার জন্য সাতকানিয়া উপজেলার ফোর বিএম ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা এবং সৈয়দ মক্কী ব্রিকস কে ২.৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর এইচ বি এম ব্রিক ফিল্ডের মালিক মো: ইকবালকে ইটভাটার পাশের কৃষিজমি হতে টপসয়েল কর্তনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুপুরের পরে সাতকানিয়া উপজেলার ১নং চরতি ইউনিয়ন এর ব্রাহ্মণডাঙ্গা এলাকায় সাঙ্গু নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং এর ফলে উত্তোলনকৃত বালু অবৈধভাবে বিক্রির সময়ে সৈকত দাশ নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। দীর্ঘদিন যাবৎ এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তির যোগসাজশে এই ব্যক্তি সরকারি বালু অবৈধভাবে বিক্রি করছিল। এসময় একটি এসকেভেটর মেশিন সহ আনুমানিক ৫০ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা। সৈকত দাশকে ১ লাখ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় জব্দকৃত বালু পরবর্তীতে নিলাম করে সরকারি কোষাগারে নিলামের টাকা জমা দেয়া হবে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সাতকানিয়ায় ৩ ইটভাটাকে জরিমানা ১ জনকে ৭ দিনের জেল ও বালু জব্দ

প্রকাশিত : ০৯:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩