কুমিল্লা বুড়িচংয়ে ১৫ ই মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় বিশ্ব ভোক্তা- অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরপাদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই স্লোগানকে অনুকরণ করে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। প্রধান অতিথি বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সামিউল ইসলাম,স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম হাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সরোয়ার, উপজেলা তথ্য আপা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা,বুড়িচং উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা দৈনিক যুগান্তর ও কুমিল্লা কাগজের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং উপজেলায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- 63
ট্যাগ :
জনপ্রিয়




















