কুমিল্লার বুড়িচং উপজেলার ৮নং উত্তর ভারেল্লা ইউনিয়ন এর কংশনগর উচ্চ বিদ্যালয়ে ১৬ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আরিফ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা – ৫, বুড়িচং, ব্রাক্ষণপাড়ার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়ন এর চেয়ারম্যান এড.ইস্কান্দার আলী আমীর,ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগেরম সহ সভাপতি আবদুল আলীম,ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিফ রায়হান হামিদ, ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ,অএ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাইয়ুম খান,বিশিষ্ট ঠিকাদার, কংশনগর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাহারুল কবির।অনুষ্ঠানে ২০২২ সালে এস এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে প্রধান অতিথির হাত দিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে ধারণা করা গেছে অন্যান্য বিদ্যালয়ের তুলনায় তাদের অবকাঠামোগত উন্নয়ন পিছিয়ে আছে,তাই শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট সকলে সংসদ সদস্যের নিকট একটি বহুতল ভবনের আবদার করেন।প্রধান অতিথি তার বক্তব্যে আশ্বস্ত করছেন আমি সরকারের নিয়মনীতি অনুসরণ করে অতিদ্রুত বহুতল ভবনের ব্যবস্থা করে দিব।
০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
কংশনগর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরন
-
মোঃশামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৮:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- 110
ট্যাগ :
জনপ্রিয়




















