কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া মফিজ এন্ড আছমত উচ্চ বিদ্যালয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালযের মাঠে বার্ষিক ক্রীড়া, শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছলিম উল্লাহ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক উপ-সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, ওসি মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের পাঁচ বারের ম্যানেজিং কমিটির সভাপতি ঢাকা বিসিআইসি কলেজের সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামান, রামকৃষ্ণপুর কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী সৈয়দ জুনাইদ আনোয়ার, মাইক্রো ফাইার গ্রুপের জিএম মো. শাহ আলম, ব্যবসায়ী দিলীপ রায়, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. সালেজহর বাদল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহাম্মদ, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকির হোসাইন সরকার, কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালযের সাবেক সভাপতি মো. মতিউর রহমান প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




















