০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

খাতুনগঞ্জে অভিযান, ৬৮ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব ঠেকাতে কঠোর হচ্ছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ও উপজেলা পর্যায়ে ৪০টি মনিটরিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিং করবে।

এর অংশ হিসেবে আজ দেশের অন্যতম পাইকারী বাজার খাতুনগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ও মো. মাসুদ রানা অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে বিক্রয় রশিদ সরবরাহ না করার অপরাধে আরএম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খেজুর, ছোলা ও চিনিসহ রমজানে অধিক চাহিদা সম্পন্ন বিভিন্ন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিএসটিআই প্রতিনিধিদের দ্বারা ওজন স্কেলের সঠিকতা যাচাই করা হয়।

ক্যাব, কৃষি বিপণন কর্মকর্তা, বিএসটিআই, দোকান মালিক সমিতি ও চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দ অভিযানে সহায়তা করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেয়।

অভিযান বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা সহ্য করা হবে না। প্রাথমিকভাবে জরিমানা করা হলেও অপরাধের পুনরাবৃত্তিতে জেলে প্রেরণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

খাতুনগঞ্জে অভিযান, ৬৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৭:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩