ত্রিশালে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের ২০ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টির কার্যালয়ে ৯৪ তম জন্ম দিন পালিত হয়।
এ সময় ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ শরীফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল বারেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, এ সময় আর ও উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টি সদস্য সচিব গোলাম মোস্তফা,জাতীয় কৃষক পার্টির আহবায়ক আবুল কালাম, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আল মাসুম রায়হান, সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক,জাতীয় তরুন পার্টির আহবায়ক এম এ রশিদ সরকার, জাপা নেতা শফিকুল ইসলাম, ফেরদৌস আলম, আল আমীন প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন পৌর ওলামা পার্টির সভাপতি মাওলানা শহীদুল্লাহ্।
এক প্রশ্নের জবাবে -ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন বলেন- তৎকালীন ত্রিশালে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সময় যে উন্নয়ন হয়েছিল সেই ধারাবাহিক উন্নয়ন করার লক্ষ্যে আমাদের ত্রিশালের আসনে লাঙ্গল প্রতীকে যাকেই মনোনয়ন দেওয়া হয়,
আমাদের সম্মিলিত প্রচেষ্টায় তাকে বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ।




















