০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সাতকানিয়া উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান ২২শে মার্চ

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে সারাদেশে গৃহহীন এবং ভূমিহীন ৩৯৩৬৫ টি পরিবারের মাঝে আগামী ২২শে মার্চ আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান করবেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে (প্রথম ধাপে)

ও তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) সর্বমোট ৮৮ টি গৃহ নির্মাণপূর্বক গৃহহীন ও ভূমিহীন পরিবার সমূহের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর পূর্বক পূর্ণবাসন করা হয়েছে। বর্তমানে তারা এসব গৃহে সুখে শান্তিতে বসবাস করছেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা জানান, সাতকানিয়া উপজেলায় টাস্কফোর্স কমিটি ও যৌথসভা এবং জেলা টাস্কফোর্স কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিগত ২১শে জুলাই ২০২২ তারিখে উপজেলাকে শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি এ উপজেলায় গৃহসমূহের নির্মাণ কাজ তদারকি করেছেন ,তিনি জানান যে ,নির্মিত গৃহসমূহে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, নিশ্চিতকরণ সহ পরিবার সমূহকে স্বাবলম্বী করার সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, প্রশিক্ষণ প্রদানের বার্ষিক ক্যালেন্ডার প্রণয়ন করে তা বাস্তবায়ন অব্যাহত রয়েছে বসবাসকারী শিশুদের শিক্ষা প্রদানের জন্য প্রচেষ্টা চলমান রয়েছে, বর্ণিত প্রকল্পে রাস্তা ড্রেইন, কালভার্ট নির্মাণ করা হয়েছে প্রকল্পটি টেকসই করার জন্য গাইড ওয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে, ধর্মীয় আচার অনুষ্ঠান করার জন্য ও বিশেষ উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন অব্যাহত রাখা হয়েছে। তিনি আরো জানান যে, গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য এটি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি গৃহহীন এবং ভূমিহীন পরিবারসমূহ ঘর পাওয়ার খবরে তাদের মাঝে বইছে আনন্দের বন্যা।তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ,এবং তার দীর্ঘায়ু কামনা করেছেন ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সাতকানিয়া উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান ২২শে মার্চ

প্রকাশিত : ০৪:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩