কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাহেবাবাদ কামিল (মাস্টার্স) মাদ্রাসার উদ্যােগে দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযােগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান। ব্রাহ্মণপাড়া উপজলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম. এ জাহের, ব্রাহ্মণপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ মাহমুদুল হাসান রুবেল, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনির হােসেন চৌধুরী, সাহেবাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব মােস্তফা ছারোয়ার খান। স্বাগত বক্তব্য রাখেন সাহেবাবাদ ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মা. আবদুর রহমান আবেদীন। বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মো. জাহিদ উল্লাহ। মাদ্রাসার আরবী প্রভাষক মাও. আবদুর রউফ ও ইংরেজী প্রভাষক মোঃ শাহাদাৎ হােসেনের পরিচালনায় এসময় উপস্তিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বিদ্যাুৎসাহী সদস্য মোঃ জাকির হােসন চৌধুরী, আজীবন দাতা সদস্য মাে. আবু জাহর, মাে. জসিম উদ্দীন আহাম্মদ, অভিভাবক সদস্য যথাক্রম মাে. খলিলুর রহমান, সাইদুর রহমান হােসন, ফারুক আহাম্মদসহ এলাকার সুধীজন ও মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ কামিল মাদ্রাসার উদ্যােগে দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও পুরস্কার বিতরণী
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৮:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- 121
ট্যাগ :
জনপ্রিয়




















