০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার ৬০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান 

রাজৈর উপজেলার আছমত আলী খান অডিটোরিয়ামে (২২ মার্চ) বুধবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৬০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঘর হস্তান্তর অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আঃ লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি,  রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো রেজাউল করিম শাহীন চৌধুরী,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান, উপজেলা ভুমি অফিসার এসিলেন্ড খাদিজা আক্তার, ভাইচ চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল,  মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা,  উপজেলা আ: লীগের আহবায়ক (একাংশ) সাহাবুদ্দিন সাহা,  পৌর মেয়র নাজমা রশীদসহ,পাইকপাড়ার চেয়ারম্যান শাজাহান মোল্লা প্রমূখ।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন  বলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে মাদারীপুর জেলার মোট ১০৭০টি গৃহ নির্মাণ করা হয়েছে। শুরুতে মাদারীপুর সদর উপজেলাকে গত ১৫ জুন ২০২২ তারিখে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায়   অবশিষ্ট শিবচর, কালকিনি, ডাসার ও রাজৈর উপজেলাকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, ইতোমধ্যে উপকারভোগীরা তাদের নিজ নিজ গৃহের আঙ্গিনায় বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদন ও গবাদী পশু পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের ছেলেমেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। এই সকল পরিবারের মাঝে দিন বদলের যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
মাদারীপুরের রাজৈর উপজেলাসহ মাদারীপুর জেলাকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এইচ এম মাহবুব হোসেন জানান  মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ ২ ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণীর) প্রকল্পের আওতায় রাজৈর উপজেলায় প্রথম পর্যায় ১৬৩টি,দ্বিতীয় পর্যায় ১২০টি, তৃতীয় পর্যায় ২৫ টি, চতুর্থ পর্যায় ৬০ টি ঘর ভূমিহীন গৃহহীন  মাঝে বিতরণ করেছি। আরও ২৬ টি ঘর অপেক্ষমান তালিকায় রয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

প্রধানমন্ত্রীর উপহার ৬০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান 

প্রকাশিত : ০৯:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩