১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা তিনি করেন: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা তিনি করেন। তার কথার নড়চড় হয় না। এখানে অনেকগুলো কোটা আছে। এগুলো সমন্বিত করার চেষ্টা করা হচ্ছে। কাজ থেমে নেই।’

রবিবার সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি বলেন, ‘কোটা বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী সংসদে দিয়েছেন। কোটা থাকবে না এটা তিনি বলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কথার ওপরে বিশ্বাস রাখা উচিৎ।’

ফেনীর যানজটে জনভোগান্তিতে দুঃখ প্রকাশ করে এসময় কাদের বলেন, ফেনী শহরের ফতেহপুরে রেলওয়ের ওভারপাসের নির্মাণকাজ শেষের দিকে। আগামী ১৫ মে ওভারপাসের একাংশ খুলে দেওয়া হবে। আগামী ২০-২৫ দিন পর পুরো কাজ শেষ হবে। ঈদের সময় মানুষ আর ভোগান্তিতে পড়বে না। এখন মানুষের একটু কষ্ট হচ্ছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা তিনি করেন: কাদের

প্রকাশিত : ০১:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮