কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ ইসলামী ব্যাংকের বুড়িচং শাখা কর্তৃক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বুড়িচং ব্রাহ্মনপাড়া(কুমিল্লা-৫) সংসদীয় আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।সভাপতিত্ব করেন বুড়িচং ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন,বিশেষ অতিথি যাথাক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর খান,যুবলীগ নেতা হাজী বিল্লাল হোসেন চেয়ারম্যান,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাঁছির খান,বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন,ব্রাহ্মণপাড়া উপজেলা শশিদল ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী মোঃ শাহ আলম।
প্রিন্সিপাল অফিসার মোঃ আবু সায়েম ও ইউনিট অফিসার মোঃ ফেরদৌসের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবদুল আওয়াল,সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক কবির হোসেন,আবুল হোসেন ডিলার,মিজানুর রহমান ডিলার,হোসেন মাস্টার,বুড়িচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান রোকন,উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন,ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন সহ ইসলামি ব্যাংকের গ্রাহকবৃন্দ,কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমপি এড. আবুল হাসেম খান বক্তব্যে বলেন কিছু কুচক্রী মহল ও দেশদ্রোহী এদেশের ব্যাংক ব্যবস্থাকে অচল করে দেশকে পিছিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন পায়তারা করে আসছে,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে এধরণের অপচেষ্টা শক্ত হাতে প্রতিরোধ করছেন।পরিশেষে সভাপতি নাজমুল হোসেন বলেন কেউ গুজবে কান দিবেন না,৪০ বছরের সাফল্যের ধারাবাহিকতায় বলছি আস্হা এবং বিশ্বাসের একমাত্র নির্ভরযোগ্য আর্থিক লেনদেনের স্হান বাংলাদেশ ইসলামী ব্যাংক।




















