০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র অভিষেক ও ইফতার মাহফিল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একঝাঁক গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত ‘লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ ইনসাফ রেস্তোরাঁয় অনুষ্ঠিত অভিষেক ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম.এম আহমদ মনির। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল খালেক ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাত্তার সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি নুরুল আলম কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী এম.এ আজিজ, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি নুরুল আলম জিকু, উপজেলা বিআরডিবি’র সাবেক সভাপতি নাছির উদ্দীন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের হাতে ফুল দিয়ে বরণ করে সবাইকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। পরে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল গফুর।

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র অভিষেক ও ইফতার মাহফিল

প্রকাশিত : ০৯:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩