০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সাতকানিয়া থানা পুলিশের বাজার মনিটরিং, মাঠে নেমেছে এসপি ,ওসি

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার পরিদর্শনে নেমেছে সাতকানিয়া থানা পুলিশ। রবিবার (২ এপ্রিল) বিকেল চারটায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত কেরানীহাট বাজার পরিদর্শন করেন।

এ সময় বাজারের দোকানগুলোতে দ্রব্যমূল্য যাচাই-বাছাই করেন তিনি। পণ্যের দাম অতিরিক্ত রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন। পাশাপাশি দোকানগুলোতে পণ্যমূল্যর তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়।
এছাড়া রাস্তা দখল করে জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি করে ফুটপাত দখল করে দোকানপাট বসিয়ে ব্যবসা না করার জন্য প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করা হয়।

ওসি মো. ইয়াসির আরাফাত বলেন, প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যতালিকা প্রদর্শন করতে হবে।যদি কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফুটপাত দখল নিয়ে দোকানপাট বসিয়ে যানজট করছে এবং মানুষের চলাচলের সমস্যা হওয়ায় ফুটপাত দখলমুক্ত রাখতে তাদেরকে হুশিয়ারী দিয়ে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে। সেই সাথে রমজান মাস জুড়ে পুলিশের মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওচমান আলী, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মনজুর আলম, থানা পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

সাতকানিয়া থানা পুলিশের বাজার মনিটরিং, মাঠে নেমেছে এসপি ,ওসি

প্রকাশিত : ০৮:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩