০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার, ৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং ব্যথিত হয়েছেন। তিনি বলেছেন, এসব দোকানের ইনস্যুরেন্স করা থাকে না, সেজন্য তারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে হবে।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারসহ কমিশনের সচিবরা উপস্থিত ছিলেন। এদিন একনেক সভায় ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকার ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রকাশিত : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩