অদ্য ৪ এপ্রিল ২০২৩ তারিখে ঢাকা জেলার রমনা থানাধীন এলাকায় এপিবিএন-৫ এর সার্বিক সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে কাপড়ের রং এর স্থায়ীত্বের উপর বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনার করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক স্বদেশ পল্লী, ফরচুন শপিং কমপ্লেক্স, নীচতলা, মালিবাগ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং একই অপরাধে অপর একটি প্রতিষ্ঠান ডি. এফ পয়েন্ট, ৪৩,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, মৌচাক, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত আইনে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়াও খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট বাজারে মাছ-মাংসের দোকান, চালের আড়ৎ, কাঁচাবাজার, মাছের বাজারসহ ইফতার সামগ্রীর দোকানসমূহে মনিটরিং করা হয়। দোকানসমূহে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করার বিষয়ে বিএসটিআই অফিসে দ্রুত যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ শহীদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। রমজান মাসে পন্যের মান যাচাই ও পন্যের গুনগত মান রক্ষায় বিএসটিআই এর বাজার নিয়ন্ত্রণে অভিযান চলবে ।
১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
পণ্যের মান নিয়ন্ত্রণ ও মোড়কজাতকরণের অনিয়মে বিএসটিআই কর্তৃক ২ প্রতিষ্ঠান’কে জরিমানা
-
মাসুদ রানা - প্রকাশিত : ০৭:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- 64
ট্যাগ :
জনপ্রিয়




















