পপুলার লাইক ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েসনের প্রেসিডেন্ট ও কার্যনির্বাহী কমিটির সদস্য এবং
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিও বি.এম ইউসুফ আলী।
ময়মনসিংহ জেলা পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মহা-ব্যবস্থাপক সমন্বয়কারী শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি.এম শওকত আলী, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ) সৈয়দ মোতাহার হোসেন,
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের (নবায়ন বিভাগ) ঊর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান,
পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ দিদারুল ইসলাম, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ মোখলেছুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন, আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের
উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম মাসুদ, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার( উন্নয়ন) সৈয়দ মো. তারিকুল ইসলাম ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার( উন্নয়ন)
মোঃ রাশেদুল হক। আলোচনা শেষে বীমাকৃতদের মাঝে চেক হস্তান্তর করেন প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




















