০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার, ৭ এপ্রিল সকাল ৮টার দিকে উপজেলার খুনিরা পালং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কক্সবাজার যাওয়ার পথে খুনিরা পালং এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু

প্রকাশিত : ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩