১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সরাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনাসদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজি মাহমুদ (২৩) নামের এক সেনাসদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আজি মাহমুদ ঢাকার সাভারে সেনাবাহিনীতে কর্মরত। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আজি মাহমুদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সরাইল থানায় মামলা করেছেন। এর ঘণ্টাখানেকের মধ্যেই ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন, বিজয়নগর উপজেলার বেকীনগর গ্রামের সেন্টু লাল দাস (২৫) ও সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের রিপন মিয়া (২৪)।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, গ্রেপ্তার দুজনই এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর মধ্যে গ্রেপ্তার সেন্টু লাল দাসের বিরুদ্ধে বিজয়নগর থানায় দুটি মাদকের মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

সরাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনাসদস্য আহত

প্রকাশিত : ০৪:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩