০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সরাইলে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইট বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিক্সা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-শহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের একজন আলামিন শাহবাজপুর ইউনিয়নের লালমিয়া পাড়া আলমগীর মিয়ার ছেলে ও একই ইউনিয়নের ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে আপন চন্দ্র দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর থেকে ছেড়ে আসা ব্যাটারীচালিত অটোরিকশার সঙ্গে শাহবাজপুর-শহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক কিশোর আলামিন মারা যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় অপর কিশোর আপন চন্দ্র দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিলে মরদেহ দুটি উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

সরাইলে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৫:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩