গাজীপুর জেলার শ্রীপুরে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কোরআন খতম ও দোয়ার মাহফিল ও একঝাঁক হাফেজ , সংবাদ কর্মীদের উপস্থিতিতে ইফতারের আয়োজন করা হয়।
শনিবার উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে হাফেজ ছাত্রদের মাধ্যমে কোরআন খতম করা হয় । পরে বিভিন্ন সংবাদমাধ্যমর প্রতিনিধি ও ব্যক্তিদের সাথে নিয়ে দোয়া শেষে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি , দৈনিক বাস্তব চিত্র পত্রিকার সম্পাদক মোঃ হাবিবুর রহমান মানিক এর সভাপতিত্বে আনন্দ টেলিভিশনের প্রতিনিধি তানভীর ইউ আহমেদ এর সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন , যমুনা টেলিভিশন এর গাজীপুর প্রতিনিধি হোসাইন বাবু, এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান সহ প্রেস ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন টেলিভিশন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















