ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার এর সভাপতিত্বে এ জরুরী সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় এ সময়ে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান,সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন সরকার,আবু তাহের,মাসুদ সরকার, সহ সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব, কোষাধ্যক্ষ হাসান মামুন, বশির আলম, জাহাঙ্গীর আকন্দ, আল আমিন হোসেন, শেখ রাজিব হাসান প্রমুখ। টঙ্গী প্রেসক্লাবের যে সকল সদস্য মৃত্যু বরণ করেছেন, তাদের রুহের মাগফেরাত ও বর্তমান অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা করা হয়। সভায় সকল উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের নির্বাচনের জন্য দ্রুত নির্বাচন কমিশন গঠনের জন্য সভাপতি ও সাধারন সম্পাদককে জোরালো ভাবে দাবি প্রস্তাব করেণ।
১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
টঙ্গী প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
-
কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী (গাজীপুর) - প্রকাশিত : ০৯:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- 78
ট্যাগ :
জনপ্রিয়






















