০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সরাইলে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২২-২৩ অর্থ বছরে বোরো মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সদায় কৃষকদের মাঝে (ভর্তুকি মূল্যে) কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়নের আইরুল গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর গ্রামের তাউস মিয়া হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেয়া হয়। আরও আটজন কৃষকের মাঝে এ মেশিন বিতরণ করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মোঃ একরাম হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান , কালিকচ্ছ ইউনিয়নের কৃষকলীগের আহবায়ক মোহাম্মদ মাসুদ মিয়া প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

সোনারগাঁয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সরাইলে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশিত : ০৪:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩