০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

নব-নির্বাচিত ২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • 62

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহেরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

চেয়ারম্যানদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আজকের পর থেকেই সরকারের অংশ হয়ে গেলেন আপনারা। ইউনিয়ন পরিষদের আইনগুলো পড়লে আপনারা খুব সহজেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। আইনে ৩৩ রকমের কাজের কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে ইউনিয়নের মানুষ উপকৃত হবে।

শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

এর আগে গত ১৬ মার্চ এই দুই ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

নব-নির্বাচিত ২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ

প্রকাশিত : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩