গাজীপুরের কালিয়াকৈর সফিপুর এলাকার জম জম স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে কারখানার ব্লুরুম কক্ষের ব্লুয়ার মেশিন থেকে আগুনের সুত্রপাত হয়ে কারখানার তুলা রাখার ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুনে ওই কারখানার তুলা, ব্লুরুম কক্ষের মেশিন, লাইটিংসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে।
জানা গেছে, কালিয়াকৈরের সফিপুর এলাকার জম জম স্পিনিং কারখানার ব্লুরুম কক্ষে বুধবার দুপুর সাড়ে ১২ সাড়ের দিকে হঠাৎ ব্লুয়ার মেশিনে আগুনের স্ফুলিং বের হয়ে আগুন ধরে। পরে আগুন ওই ফ্লোরের ওপরে সিলিংয়ের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন ফ্লোরে রাখা তুলার মধ্যে ছড়িয়ে পরে। আগুনে কারখানার তুলা পড়তে থাকে। প্রথমে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, ইপিজেট, সারাব ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কারখানার ব্লুম কক্ষের বিভিন্ন মেশিন, আসবাব পত্র , লাইটিং, তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কারখানার ব্লুরুম কক্ষের মেশিন থেকে আগুনের স্ফুলিং বের হয়ে সেখান থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।




















