০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নারীর ক্ষমতায়ন নিয়ে রংপুরে মতবিনিময়

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সব কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন রংপুরের অপরাজিতারা। একই সঙ্গে নারী-পুরুষের সমতা ও ক্ষমতায়ন বিষয়ে সরকারের গৃহীত সব নীতি-পরিকল্পনার বাস্তবায়ন চান তারা। রংপুর পুলিশ কমিউনিটি সেন্টার সভাকক্ষে গতকাল অনুষ্ঠিত ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়ার সম্পৃক্তকরণ’ শীর্ষক মতবিনিময় সভা থেকে এ দাবি জানানো হয়। জেলা প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সহসভাপতি আবদুর রহমান মিন্টু, সাংবাদিক সাব্বির আরিফ মোস্তফা পিয়াল প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

নারীর ক্ষমতায়ন নিয়ে রংপুরে মতবিনিময়

প্রকাশিত : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩