০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

নির্বাচন এলেই বিএনপির ভারত ভারত চুলকানি ওঠে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংসদসহ সব জায়গায় আলোচনা হয়েছে। এটা লুকানোর কী আছে। নির্বাচন এলেই বিএনপির ভারত ভারত চুলকানি ওঠে কেন। ভারতবিরোধী সেন্টিমেন্ট দিয়ে মানুষের সহানুভুতি নিতে চায়। বিএনপির সেদিন শেষ হয়ে গেছে।

সোমবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে। তাই এখন পাগলের প্রলাপ বকছে। খুলনা সিটি কর্পোরেশনের ভোট নিয়ে তারা মিথ্যাচার করে সরকারের উপর দায় চাপাতে চাচ্ছে।

তিনি বলেন, জনগণ কেন তাদের ভোট দেবে, আমাদের কাছে খবর আছে উন্নয়নের স্বার্থেই তালুকদার আব্দুল খালেককে জনগণ ভোট দিতে চায়। জনগণ বিএনপির চেহারা দেখেছে, তাদেরকে আর কখনও ক্ষমতায় দেখতে চায় না।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন এলেই বিএনপির ভারত ভারত চুলকানি ওঠে: হানিফ

প্রকাশিত : ০২:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮