মোংলা বন্দরের তিন হাজার ৮০০ শ্রমিক-কর্মচারীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (১২ (এপ্রিল) দুপুরে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন মোংলা বন্দর, কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন এবং বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন।
এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এমএ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো, মো. মহসিন, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, উপদেষ্টা এসএম মোস্তাক মিঠু, সদস্য এইচ এম দুলাল, মশউর রহমান, শেখ কামরুজ্জামান জসিম ও মাহবুবুর রহমান টুটুল এবং মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুলতান হোসাইন খাঁন।




















