১২ এপ্রিল ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী।কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত ও মেজর আবদুল গণির অন্যতম সহযোগী, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার ২০১৯ সালের ১২ এপ্রিল শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও ঢাকায় এবং গ্রামের বাড়িতে মসজিদে মসজিদে তার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদের উদ্যোগে বুড়িচং উপজেলা প্রশাসনকে তার নামে একটি রাস্তার নামকরণের প্রস্তাব দিয়ে চিঠি দেওয়া হয়।তার বড় ছেলে দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ তার বাবার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।
০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
আজ ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৫:২০:১০ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- 104
ট্যাগ :
জনপ্রিয়




















