আনোয়ারা চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় আলোচিত প্রেমের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার মামলার প্রধান আসামি রকি দত্ত (২০)’ কে খাগড়াছড়ি হতে গ্রেফতার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -৭। ১১ এপ্রিল ( মঙ্গলবার) সন্ধ্যায় সারে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব – ৭ এর একটি অভিযানিক দল খাগড়া জেলার মহিলা কলেজ রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ১নং আসামী রকি দত্তকে আটক করে। ধর্ষণ রকি দত্ত (২০) আনোয়ারা উপজেলা চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে বিধান দত্তের পুত্র। র্যাব -৭ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভিকটিম ১৬ বছর বয়সের এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বসবাস করত। আসামী রকি দত্ত (২০) এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের জের ধরে গত ১৫ মার্চ ২০২৩খ্রিঃ তারিখ আসামী রকি দত্ত ভিকটিমকে তার ব্যক্তিগত সিএনজিতে করে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পারকি সমুদ্র সৈকতে নিয়ে যায়। সেখান হতে রকি ভিকটিমকে আনোয়ারা থানাধীন ইছামতি এলাকায় নিয়ে যায় এবং সেখানে আগে থেকে অবস্থান করা তার ৩ সহযোগী পলাশ, শীপঙ্কর এবং চন্দনসহ রকি ভিকটিমকে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক গনধর্ষণ করে। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেলে ধর্ষকরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহল পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। ভিকটিম থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়। বুধবার (২১ মার্চ) ভোরে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে উজ্জ্বল দত্তের ছেলে পলাশ (২৬), রতন মল্লিকের ছেলে শিপংকর (২৭) ও নারায়ন দত্তের ছেলে চন্দন (২৫) আটক করেন। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানা যায়। এবিষয়ের জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান জানান ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি রকি দত্ত (২০) র্যাব – ৭ এর অভিযানিক দল আটকের বিষয়টি শুনেছি। অফিসিয়ালি ভাবে আসামির আটকের বিষয়ের আমাদের কাছে এখনো কোন ইনফরমেশন আসেনি।মামলাটি ডিবি পুলিশের হাতে। উল্লেখ্য যে, গত ১৫মার্চ উপজেলা চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা কালাগাজী সড়কের একটি কলাবাগানে নিয়ে গিয়ে প্রেমিক রকি,তার বন্ধু পলাশ, শিপংকর ও চন্দন মিলে এক কিশোরী (১৬) কে গণধর্ষণ করে। পরে ভিকটিম থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।
০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
আনোয়ারায় আলোচিত প্রেমের ফাঁদে পড়ে ধর্ষণ মামলার প্রধান আসামি আটক
-
মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারা - প্রকাশিত : ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- 65
ট্যাগ :
জনপ্রিয়




















