০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে দেশ তখন এগিয়ে যায়

শেখ হাসিনা রাসূলের পথ অনুসরণ করেন বলেই পিতা হত্যার বিচার পাবেননা সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশকরা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কাজের মেয়েসহ তথা কথিত কারাবরণের সুযোগ করে দিয়েছেন এমনটাই মন্তব্য করেছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
তিনি আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  বিভিন্ন স্কুল-মাদরাসার মেধাবী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন। সারাদেশ যখন ঘুমায়, বিশ্ব যখন ঘুমায় শেখ হাসিনা তখন হযরত ওমরের পথ অনুসরণ করে রাত জেগে থাকেন, যেন সাধারণ মানুষও ভালো থাকে।
এসময় তিনি বলেন, হযরত ওমরের সাথে তুলনা দেই না, তবে শেখ হাসিনা ওমরের পথ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন। তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, আল্লাহ যেন শেখ হাসিনাকে তাঁর কর্মের মাধ্যমে চিরজীবী করেন, অমরত্ব দান করেন। এসময় মতিয়া চৌধুরীর সাথে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিল, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তিনি আজ নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণির টপ টুয়েন্টি ও টপ টেন এএসসি পরীক্ষার্থীর মাঝে এক হাজার করে টাকা, ৮ম শ্রেণির টপ টেন শিক্ষার্থীর মাঝে থ্রিপিস, ৯ম শ্রেণির টপ চতুর্থ শিক্ষার্থীর মাঝে শাড়ি ছাড়াও প্রতি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ২৫০টি করে শাড়ি, ১৫০টি করে ট্রাউজার ও ১৫০টি শার্ট বিতরণ করেন।
ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে দেশ তখন এগিয়ে যায়

প্রকাশিত : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩