“মুজিব বর্ষের অঙ্গীকার করেছিলেন বঙ্গবন্ধুর দেশে খাদ্যের কষ্টে থাকবেনা কোনো পরিবার” এমনটাই বলেছিলেন বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে একে তা বাস্তবায়ন করে যাচ্ছেন তিনি। দেশে দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণ করতে পারলে ৪১ সালের পূর্বেই এ দেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
গাজীপুর শ্রীপুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি চাউল পেয়ে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ আনন্দিত ।
১৩ই এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে হতদরিদ্র পরিবারের মাঝে এ চাউল বিতরণ করা হয়। উপজেলার বরমী ইউনিয়নে সর্বোচ্চ ১৬৫০টি ও প্রহলাদপুর ইউনিয়নে সর্বনিম্ন ৬৫০টি পরিবার সহ সমগ্র উপজেলায় মোট ৯৩১৬ সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন গাজীপুর ৩-আসনের সাংসদ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজ (এমপি) ।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার , গাজীপুর ইউনিয়ন পরিষদের ১৩০০ পরিবারের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩- আসনের মাননীয় সাংসদ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়।
চাল নিতে আসা সকলের জন্য চেয়ারে বসার ব্যবস্থা করেন । ইউপি চেয়ারম্যান নিজেই, এতে জনগনের মনে আনন্দ বিরাজ করে । প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ভিজিএফের চাউল বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম দুলাল, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজহার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ ।




















