লালমনিরহাটের ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে আওয়ামিলীগ নেতার ঈদ উপহার হিসাবে অসহায় গরীব লোকদেরকে মাঝে নগদ অর্থ বিতরণ। শনিবার (১৫ এপ্রিল) লালমনিরহাট পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাবুপাড়া দ্বিতল ব্লক, রিফুজি কলোনি, রামকৃষ্ণ মিশনরোড, ড্রাইভার পাড়া ও শশান কলোনির খেটে খাওয়া, অসহায়, গরীব, দিনমজুর ও সুবিধা বঞ্চিত ১ শত ২০ জন লোকদের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ ১ হাজার টাকা করে বিতরণ করেছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস এর সাবেক সফল সভাপতি এবং নিরাপদ বাজারের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম খান বকুল, সদর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা লুৎফর রহমান আওরঙ্গ সহ বিভিন্ন ওয়ার্ড রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন সুমন খান বলেন, প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার অসহায়,গরীব, দিনমজুর ও খেটে খাওয়া সুবিধা বঞ্চিত সাধারণ লোকদের মাঝে ঈদের আনন্দ-টাকে ভাগাভাগি করার জন্য এবং তাদের মাঝে একবেলা ভালো খাবার তুলে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তিনি আরও বলেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যদি গরীব-অসহায়দের মুখে হাসি ফিরে আসে আমি তাথেই ধন্য।
০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ঈদ উপহার
-
আশরাফুল হক, লালমনিরহাট। - প্রকাশিত : ০৪:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- 79
ট্যাগ :
জনপ্রিয়




















