০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘সাক্ষাৎকালে তারা বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক কাতার সফর নিয়ে রাষ্ট্রপতিকে অভিহিত করেন।’
রাষ্ট্রপতি তার দুই মেয়াদে দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী দুই মেয়াদে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি হামিদকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার ও মোনাজাতে অংশ নেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাটানো মো. আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

আগামী ২৩ এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে। এর আগে তিনি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে কিছুদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জিল্লুর রহমানের মৃত্যুর পর বেশ কিছুদিন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

আবদুল হামিদের মেয়াদ শেষে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তিনি ছাড়া এই পদে আর কোনো প্রার্থী না থাকায় তাকে ওই দিন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৯:৪৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩