০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

কার্বাইড মেশানো ৮ হাজার কেজি আম ধ্বংস

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির আট হাজার কেজি আম জব্দ করেছেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রাসায়নিক দ্রব্য (কার্বাইড) মেশানো এসব আম ঢাকায় পাঠানো হচ্ছিল।

রোববার (১৬ এপ্রিল) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টার অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব। শহরের বাঁকাল এলাকায় অভিযানে জব্দ করা আম বুলডোজার মেশিনের চাকায় পিষে বিনষ্ট করা হয়।জানা গেছে, রোববার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জিরেন গাছা থেকে দুই ট্রাক অপরিপক্ব আম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল জয়েন্ট ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠান। পরে সাতক্ষীরা শহরের বাঁকাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আমগুলো জব্দ করে র‌্যাব।

এসময় জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বুলডোজার মেশিনের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করেন। অভিযানে সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন এবং র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন বলেন, অপরিপক্ব আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য (কার্বাইড) ব্যবহার করা হয়েছে, যেটা মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব বলেন, কালিগঞ্জ উপজেলার জিরেন গাছা থেকে ট্রাকভর্তি অপরিপক্ব আম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাই। পরে শহরের বাঁকাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই ট্রাক থেকে আট হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

কার্বাইড মেশানো ৮ হাজার কেজি আম ধ্বংস

প্রকাশিত : ০৫:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩