ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যােগে জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১২ জন অস্বচ্ছলদের সু-চিকিৎসার লক্ষ্যে সরকারি অনুদানের ৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১২ জন নারী-পুরুষদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা সমাজ সেবা অফিসার মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ নোমান মিয়া, পরিবার পরিকল্পনা ডাঃ সুমন মিয়া,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান,সাংবাদিক মোঃ রিমন খান প্রমূখ।




















