০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ সময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রমও বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে
স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজও বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরে পুনরায় ব‍্যবসায়িক কার্যক্রম চালু হবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

প্রকাশিত : ০৫:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩